দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.১৫ বিলিয়ন ডলারে দাঁড়াল
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড 'বিপিএম-৬' (BPM-6) পদ্ধতি অনুসরণ করে হিসাবকৃত নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে, ৭ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার। মাত্র এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় হিসাবের রিজার্ভেই উন্নতি পরিলক্ষিত হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।