advertisement
advertisement

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ‘স্নাইপার’ নিয়ে ফেসবুকে মন্তব্য করা সেই যুবক গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ‘স্নাইপার’ নিয়ে ফেসবুকে মন্তব্য করা সেই যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

advertisement
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ‘স্নাইপার’ নিয়ে ফেসবুকে মন্তব্য করা সেই যুবক গ্রেপ্তার

ধরলা পোস্ট ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া লোকজন তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। এরপর আবু বকরকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তাঁরাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তাঁর প্রতি হুমকির ইঙ্গিত দেয় কি না, তা তদন্ত করে দেখা দরকার।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর