advertisement
advertisement

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সুনামগঞ্জ সীমান্তে আটক ৩


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সুনামগঞ্জ সীমান্তে আটক ৩

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক ও এক কথিত মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দোয়ারাবাজার থানার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বাঁশতলা বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার ফাতেমা (১৮)।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় আরও দুজনের জড়িত থাকার তথ্য পেয়েছে বিজিবি। তারা হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। অভিযান চলাকালে তারা পালিয়ে যান।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর