advertisement
advertisement

কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিল প্রায় ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিল প্রায় ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার

যশোরে সাড়ে ৩ কেজি সোনার বারসহ গ্রেপ্তার যুবক

advertisement

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, জব্দ করা এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

এ সময় পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।গ্রেপ্তার যুবকের নাম রিপন হোসেন (২৫)। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।বিজিবি আজ বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তপথে সোনার একটি বড় চালান ভারতে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সীমান্তমুখী একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

পরে চালক রিপন হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ওই যুবকের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান নিরোধ আইনে মামলা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর