ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী বিমানের পাইলটকে তাঁর সহ পাইলটের ছুরিকাঘাতের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রমণকারী ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন তিনি।উড়োজাহাজে থাকা একজন ইসরায়েলি যাত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ওই ঘটনায় ‘একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন।
তিনি যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।’ওই যাত্রীর বরাতে নেতানিয়াহু জানান, ছুরিকাঘাতের ঘটনার সময় উড়োজাহাজটি ঘূর্ণিপাকে পড়ে যায়। ওই যাত্রী একজন ক্রু সদস্যকে সঙ্গে নিয়ে ককপিটে ঢুকতে সক্ষম হন। তাঁরা দুজন মিলে ছুরিকাঘাতকারী পাইলটকে আটকে ফেলেন।
তিনি (গ্রেপ্তার পাইলট) উড়োজাহাজের বিভিন্ন ব্যবস্থা অচল করার চেষ্টা করছিলেন।এক পর্যায়ে উড়োজাহাজে থাকা অন্য ফ্লাইট ক্রুরাও ককপিটে ঢোকেন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পরে উড়োজাহাজ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের এই উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় ককপিটে এসব ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।