মিডল্যান্ড ব্যাংক
আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবুজ অর্থায়ন ও গ্রাহকবান্ধব উদ্ভাবনী সেবা বাড়াচ্ছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি প্রতিনিয়ত গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। ২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিল ব্যাংকটি। এর পর থেকে দেশের আর্থিক খাতে ভালো ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করছে।
২০১৫ সালের ১ অক্টোবর ব্যাংকটি সম্পূর্ণ সেন্ট্রালাইজড ব্যাংকিং মডেল চালু করে তাদের কার্যক্রমে ভিন্ন মাত্রা যোগ করেছে।ধারাবাহিক আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক। আর্থিক সূচকেও ব্যাংকটির ধারাবাহিক অগ্রগতি হয়েছে। ২০২১ সালে ব্যাংকটির মোট আমানত ছিল ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা ২০২৫ সালে বেড়ে ৮ হাজার ৬৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে।
একই সময়ে ঋণ ও বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।