advertisement
advertisement

ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন

প্রতীকী ছবি

advertisement

আমাদের মাথায় প্রায়ই চিন্তা আসে, টাইম ট্রাভেল কি আসলেই করা যায়?উত্তর অনেকভাবেই দেওয়া যায়। টাইম ট্রাভেল বলতে আমরা বুঝি ভবিষ্যতে অথবা অতীতে ভ্রমণ। আগে ভবিষ্যতে ভ্রমণ নিয়ে বলি—এটি বিজ্ঞানে একটি প্রমাণিত সত্য। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী এটি মূলত দুটি উপায়ে ঘটে—১. গতির মাধ্যমে: যদি আলোর গতির কাছাকাছি কোনো মহাকাশযানে ভ্রমণ করেন, তবে আপনার জন্য সময় পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলবে।

ধরা যাক, কেউ যদি মহাকাশে পাঁচ বছর কাটিয়ে পৃথিবীতে ফেরে, এসে দেখবে পৃথিবীতে হয়তো ৫০ বছর পার হয়ে গেছে। এভাবে সে নিজের অজান্তেই ভবিষ্যতে পৌঁছে যাবে।২. মহাকর্ষের মাধ্যমে: বিশাল ভরের কোনো বস্তুর (যেমন ব্ল্যাকহোল) কাছে সময় ধীর হয়ে যায়।

ব্ল্যাকহোলের কাছাকাছি কিছু সময় কাটিয়ে ফিরে এলে আপনি পৃথিবীর সাপেক্ষে ভবিষ্যতে পৌঁছে যাবেন।এখন আসি অতীতে ভ্রমণ নিয়ে—অতীতে ভ্রমণ: অতীতে ফিরে যাওয়া তাত্ত্বিকভাবে অত্যন্ত কঠিন এবং অনেক বিজ্ঞানী মনে করেন, এটি হয়তো কখনোই সম্ভব হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর