advertisement
advertisement

ছাত্রকে কক্ষে ডেকে টেপাতেন হাত-পা, যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
ছাত্রকে কক্ষে ডেকে টেপাতেন হাত-পা, যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. মোখলেছুর রহমান (৪০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর ও নানাভাবে হয়রানি করা হতো। এমনকি কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ অক্টোবর সকালে বোর্ডিংয়ের চাল-ডাল রান্নাঘরে পৌঁছে দেওয়ার সময় ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডাকেন প্রধান শিক্ষক। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে এবং কাউকে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে ঘটনাটি জানায়। অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় মামলা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টার অভিযানে সাতক্ষীরার পরানদহা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর