মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার ধর্মমন্ত্রী
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | ধরলা পোস্ট
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন তিনি।
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সূত্র: কালবেলা অনলাইন