advertisement
advertisement

নদী বাঁচানোর অঙ্গীকার, বাস্তবে দূষণের চিত্র


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
নদী বাঁচানোর অঙ্গীকার, বাস্তবে দূষণের চিত্র

শিল্পবর্জ্য ছাড়াও নদীদূষণের বড় উৎস নৌযান। প্রতিদিন হাজার হাজার জাহাজ, স্টিমার, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা থেকে নিঃসৃত জ্বালানি, তেল ও দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে। শীতলক্ষ্যা, সুলতানা কামাল সেতু, ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর

advertisement

আজ ২৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। প্রতিবছর নানা আয়োজনে পালিত হয় দিবসটি। নদী রক্ষার অঙ্গীকারও উচ্চারিত হয় বিভিন্ন আয়োজনে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা ও চট্টগ্রাম নগরী গড়ে উঠেছে নদীকে ঘিরে। অথচ শীতলক্ষ্যা, বুড়িগজ্ঞা ও কর্ণফুলী নদীতে প্রতিদিনই জমছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। কোথাও কারখানার বর্জ্য ও দূষিত পানি মিশছে নদীতে।

নদ-নদীর দখল ও দূষণ শুধু জলজ প্রাণবৈচিত্র্যের জন্য বিপদ ডেকে আনছে না, এটি এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।শিল্পবর্জ্য ছাড়াও নদীদূষণের বড় উৎস নৌযান। প্রতিদিন হাজার হাজার জাহাজ, স্টিমার, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা থেকে নিঃসৃত জ্বালানি, তেল ও দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে। শীতলক্ষ্যা, সুলতানা কামাল সেতু, ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বরবিভিন্ন কারখানা থেকে আসা রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি গিয়ে মিশছে শীতলক্ষ্যায়।

বিষাক্ত পানি রূপ নিয়েছে কালো রঙে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর