advertisement
advertisement

ইংরেজি বিভাগের উৎসব ইউএপিতে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
ইংরেজি বিভাগের উৎসব ইউএপিতে

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি বিভাগের ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের এই আয়োজনের থিম ছিল ‘ওয়ার্ডস ফর দ্য প্ল্যানেট, অ্যাকশনস ফর টুমরো’

advertisement

কেউ মঞ্চে দাঁড়িয়ে তাৎক্ষণিক বক্তৃতা দিচ্ছেন, কেউবা হাজির হয়েছেন সাহিত্যের বিখ্যাত চরিত্রের সাজে। একই সঙ্গে চলছিল আলোচনা, পোস্টার প্রদর্শনী আর নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার প্রস্তুতি। এত সব আয়োজনের মধ্য দিয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর হয়ে গেল ‘ইংলিশ কার্নিভ্যাল ২০২৬’।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি বিভাগের ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের এই আয়োজনের থিম ছিল ‘ওয়ার্ডস ফর দ্য প্ল্যানেট, অ্যাকশনস ফর টুমরো’।আয়োজনের উদ্বোধন করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাকাদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিজয় লাল বসু।

তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার বিভিন্ন পদ্ধতি ও গবেষণার চর্চা নিয়ে আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর