সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘চতুর্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র সৌদি আরবের জেদ্দায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘চতুর্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক প্রদর্শনী।
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা, টেকসই উৎপাদন প্রযুক্তি এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতে এবারের এক্সপোতে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ১১টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।বর্ণাঢ্য উদ্বোধন ও কূটনৈতিক তৎপরতাবাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশের অংশগ্রহণের আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রদর্শনীর আন্তর্জাতিক অংশের উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।