advertisement
advertisement

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

হাতকড়া

advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কের কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি ওয়ারী বিভাগ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)। তাঁদের কাছ থেকে মোট ৩৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে যাত্রাবাড়ী-ডেমরাগামী সড়কে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুটি ব্যাগসহ রুবেল হাওলাদার ও সেলিনা আক্তারকে আটক করা হয়।ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর