advertisement
advertisement

ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু

মা অপু বিশ্বাসের সঙ্গে জয়। অভিনেত্রীর ফেসবুক থেকে

advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া জয়ের বিশেষ দিনটি ঘিরে উচ্ছ্বসিত মা–বাবা দুজনেই। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ভালোবাসা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা লিখেছেন তাঁরা। শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা।

সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’অন্যদিকে ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি প্রকাশ করে অপু বিশ্বাসও মনের মধ্যে জমে থাকা কথা লিখেছেন। জয়কে জীবনের সবচেয়ে সুন্দর উপহার উল্লেখ করে অপু লিখেছেন, ছেলের হাসিতেই তাঁর পৃথিবী আলোকিত হয়।

জন্মদিনে জয়ের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এই অভিনেত্রী।জয়ের জন্মদিনে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর