ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসক আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) ছিলেন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিকিৎসকের মৃত্যুর খবর জানানো হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকের নাম আঁচল রায়। তিনি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্বে ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।