advertisement
advertisement

জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ধরে নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ রোববার রাতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে

advertisement

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ২৭ জনের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগ এনেছে পুলিশ। আজ রোববার রাতে ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাঁদের কারাগারে আটক রাখার আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছেন আদালত।পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুদ খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর