জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান। রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
সকাল নয়টা বাজতেই রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কারও সঙ্গে মা, কেউবা বাবা কিংবা বড় ভাইয়ে নিয়ে এসেছে। মিলনায়তনে প্রবেশের আগেই নির্ধারিত বুথ থেকে নিবন্ধনপত্র দেখিয়ে উপহারসামগ্রী নেয়। কেউ আবার দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে ছবি তোলায় ব্যস্ত। সকাল ১০টা বাজার আগেই কৃতী শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে ভরে যায় মিলনায়তন।
শুক্রবার রাজবাড়ীতে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল। এদিন নানা আয়োজন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দেন অতিথি ও গুণীজনেরা।
শিক্ষার্থীরাও নাচে-গানে নিজেদের সাফল্য উদ্যাপন করে।‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।