advertisement
advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা ও উচ্চ স্বরে কথা বলা নিয়ে মারামারি, আহত ১০


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা ও উচ্চ স্বরে কথা বলা নিয়ে মারামারি, আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আজ রোববার বেলা তিনটার দিকে ক্যাম্পাস ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের দেখা যায়

advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, প্রধান ফটক, প্রকৌশল অনুষদ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছুটির পর শহরমুখী বাসও কিছু সময় আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল দলের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিকেল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে প্রকৌশল অনুষদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর