বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী
বরগুনার বেতাগী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর হামলা করে দাঁত ভেঙে দেওয়া বখাটে ফয়সালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার দুপুরে সদর উপজেলার পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮–এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গত সোমবার বিকেলে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে আহত ছাত্রীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফয়সালের মা ও ভাইকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী ও আসামি ফয়সাল একই এলাকার বাসিন্দা।
ফয়সাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।