কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির
স্টুডিওতে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ইউটিউবার সালমান মুক্তাদির বলেছেন, তাঁকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তিনি নিজেই ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু দেশের প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা সরকারকে দিতে হবে। তা না হলে দেশ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে আজ রোববার বিকেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য পারলে কিছু করে দেখান। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দরকার নেই।ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সালমান মুক্তাদির বলেছেন, গতকাল রাতে তাঁর স্টুডিওতে হামলার পর তিনি থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন; কিন্তু মামলা নেওয়া হয়নি।
মামলা না হওয়ার কথা দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছেন।তাঁরও প্রশ্ন, এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার আগপর্যন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগপর্যন্ত মামলা কেন হলো না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।