advertisement
advertisement

কানাডা–অস্ট্রেলিয়ার কথা বলব না, ঢাকা হবে বাসযোগ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
কানাডা–অস্ট্রেলিয়ার কথা বলব না, ঢাকা হবে বাসযোগ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কথা বলেন। ২৭ সেপ্টেম্বর

advertisement

ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, চলতি শুষ্ক মৌসুমেই মান্ডা, জিরানী, শ্যামপুর ও কালুনগর খালের কাজ এমন পর্যায়ে নিতে হবে, যাতে খালগুলো পানিনিষ্কাশন ও মানুষের ব্যবহারের উপযোগী হয়।আজ রোববার বিকেলে জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তাঁর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।জিরানী খালের একাংশ পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, ‘অতীতে স্বৈরাচার সরকারের মতো আমরা মুখে বলব না, দেশকে কানাডা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর বানাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর