advertisement
advertisement

মেসির অবিশ্বাস্য ফ্রি কিক, ধারাভাষ্যকার বললেন ‘ও মাই গুডনেস!


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ
মেসির অবিশ্বাস্য ফ্রি কিক, ধারাভাষ্যকার বললেন ‘ও মাই গুডনেস!

ক্যারিয়ারের ৭৬তম ফ্রি কিক গোলের দেখা পেয়ে গেছেন মেসি

advertisement

‘ও মাই গুডনেস!’বিস্ময়ে যেন বাক্‌রুদ্ধ হয়ে পড়লেন ধারাভাষ্যকার। হতবাক দর্শকও। ওহাইওর স্কটসমিরাকল গ্রো ফিল্ডে আজ কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে এমনই এক গোল করেছেন লিওনেল মেসি, যা দেখে অভিভূত সবাই। ডান প্রান্তে, ১৮ গজ বক্সের বাইরে ও কর্নার পতাকার কাছাকাছি জায়গা থেকে ফ্রি–কিক পেয়েছিল মায়ামি। মাঠের প্রায় সবাই যেখানে ক্রসের অপেক্ষায়, মেসি সেখান থেকেই সরাসরি গোলের চেষ্টা করলেন।

তাঁর বাঁ পায়ের শট বাঁক নিয়ে ক্রুর গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো দুই হাতের নাগাল এড়িয়ে ঢুকে গেল দূরের ওপরের কোণে।৩৩ মিনিটের সেই গোল দেখে অ্যাপল টিভির ধারাভাষ্যকার টেলর টোয়েলম্যানের মুখ থেকে বেরিয়ে এল, ‘ও মাই গুডনেস!’ ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক আবারও দেখালেন, এমন অসম্ভব জায়গা থেকেও গোল করতে পারেন তিনি।মেসির গোলেই মেজর লিগ সকারের ম্যাচটিতে ১-১ সমতায় ফিরেছিল মায়ামি।

এর আগে ২৮ মিনিটে পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দেন মায়ামির সাবেক স্ট্রাইকার হোসে মার্তিনেজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর