advertisement
advertisement

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল

আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে সড়কে ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন সশস্ত্র পুলিশ সদস্যরা। ২৭ সেপ্টেম্বর ২০২৬

advertisement

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ঘটনা’ ঘোষণার পর বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।দেশটির গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে কয়েকটি সন্দেহভাজন যানবাহন তল্লাশি করছে বোমা নিষ্ক্রিয়করণ দল।

উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের আশপাশের কয়েক ডজন ঘরবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে যা জানা গেছে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো।আরএএফ ফেয়ারফোর্ড কোথায়যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের কটসওল্ডসে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড। ফেয়ারফোর্ড শহর থেকে ঘাঁটিটি প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণে। দীর্ঘদিন ধরে ঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রেও এটি ব্যবহার করেছে।কী ঘটেছিলযুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল রোববার রাত ১২টা ৪৫ মিনিটে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি অভিমুখে তিনটি সন্দেহজনক গাড়ি যাচ্ছে বলে খবর পায় গ্লস্টারশায়ার পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর