advertisement
advertisement

জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা

মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

advertisement

জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।আবেদনের যোগ্যতা—মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর