advertisement
advertisement

শিশুর সামগ্রিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
শিশুর সামগ্রিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল

‘শিশুর সামগ্রিক বিকাশ কার্যক্রম গতিশীলকরণ: পরিপ্রেক্ষিত সিলেট অঞ্চল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা

advertisement

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) চার বছর ধরে ‘বাংলাদেশে সামগ্রিক শিশু বিকাশ’ প্রোগ্রামের মূল্যায়ন করেছে। এ লক্ষ্যে বিআইজিডি ও প্রথম আলোর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই মূল্যায়নের ফলাফল উপস্থাপন ও অংশীজনদের মতামত তুলে ধরা হয়।আবদুল কাইয়ুম চৌধুরীপ্রশাসক, সিলেট সিটি করপোরেশন শিশুর সামগ্রিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে সরকার একা সব দায়িত্ব পালন করতে পারবে না। বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও অংশীজনকে সমন্বিতভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। তাঁদের অভিজ্ঞতা ও মতামত নীতিনির্ধারণে সহায়ক হবে। আজকের এ আলোচনার মাধ্যমে শিশুর বিকাশ নিয়ে বিশেষজ্ঞদের মতামত মানুষের সামনে তুলে ধরা হবে—এটি একটি ভালো উদ্যোগ।শিশুকে শুধু খাওয়ানো, লালন-পালন ও বড় করে তোলাই যথেষ্ট নয়। তার যত্ন, নিরাপত্তা এবং আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রেও পরিবার ও সমাজকে যত্নশীল হতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর