advertisement
advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম

সাম্প্রতিক বিষয়ে সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি। বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার সকালে বাংলামোটরে দলের কার্যালয়ে

advertisement

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সেটা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।’আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়।

সভা শেষে বেলা সোয়া ১১টার পর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘রাড্ডা সেন্টারের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের নাম এসেছে। এ ঘটনায় সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ মদদ ছিল। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাটিতেও প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে।

এখন সেখানে ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগীকেই দোষারোপ) করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর