advertisement
advertisement

ছবির শিশুটি এখন আলোচিত নায়িকা, ৭৮ কোটি টাকার মালিক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
ছবির শিশুটি এখন আলোচিত নায়িকা, ৭৮ কোটি টাকার মালিক

শৈশবে মৌনী রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

আজ ২৮ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী মৌনী রায়ের জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম তাঁর। ৪১ বছরে পা দেওয়া এই অভিনেত্রীকে এখন বলিউডের পরিচিত মুখ হিসেবে দেখা হলেও তাঁর তারকাখ্যাতির শুরু টেলিভিশনে। একসময় ‘কৃষ্ণ তুলসী’ চরিত্রে ঘরে ঘরে পরিচিতি পাওয়া মৌনী পরে ‘সতী’, ও ‘জুনুন’ চরিত্রে নিজের অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক দেখিয়েছেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক আসে ‘নাগিন’ দিয়ে।

সেখান থেকেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী থেকে বলিউডের দৌড়ে ঢুকে পড়েন তিনি। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি মৌনীর ব্যক্তিজীবনও বারবার আলোচনায় এসেছে। প্রেম, বিয়ে, ২০২৬ সালে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছেদ ঘিরে নানা গুঞ্জন, বন্ধুত্ব নিয়ে জল্পনা—সব মিলিয়ে তাঁর জীবনও কম নাটকীয় নয়। এর মধ্যেই অভিনয়, নাচ, বিজ্ঞাপন ও ব্যবসায়িক উদ্যোগ থেকে নিজের আলাদা আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই অভিনেত্রী।

নাচ থেকে অভিনয়ে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা নিয়েই যে মৌনী মুম্বাইয়ে এসেছিলেন, তা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর