ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস
বৃহস্পতিবার রাত ১২টা। নিশ্চিন্তেই ঘুমাতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো জানতেন না, ঘুম থেকে উঠে শুনবেন তাঁর জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি। শুক্রবার হাতে এল একগাদা কাগজপত্র। এমন সব নথি, যেগুলোর অস্তিত্বই জানতেন না তিনি। কাগজগুলো দেখার পর ধীরে ধীরে পরিষ্কার হলো ভয়ংকর সত্যটা। ফুটবল খেলে ২৪ বছরে যা কিছু অর্জন করেছিলেন, তার প্রায় সবই হারিয়ে ফেলেছেন।
ঠিক এতটা নাটকীয়ভাবেই ক্যারিয়ারের সব উপার্জন হারিয়ে ফেলার গল্প বললেন কার্লোস। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার জানিয়েছেন, এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে ফুটবল থেকে উপার্জন করা সম্পদের ৯৯ শতাংশই এখন তাঁর নেই।সম্প্রতি পর্তুগালে আয়োজিত এক ফুটবল সামিটে নিজের জীবনের এই কঠিন অধ্যায়ের কথা বলেছেন ৫৩ বছর বয়সী কার্লোস।
খেলোয়াড়ি জীবনে তাঁর মোট উপার্জন আনুমানিক ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।