advertisement
advertisement

অস্ট্রেলিয়ায় একটি ডিপ্লোমা কোর্স বন্ধ, ভিসা কড়াকড়ির আগে শিক্ষার্থী টানতে নানা ছাড়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় একটি ডিপ্লোমা কোর্স বন্ধ, ভিসা কড়াকড়ির আগে শিক্ষার্থী টানতে নানা ছাড়

advertisement

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে একটি ডিপ্লোমা কোর্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এরই মধ্যে এ কোর্সে দ্রুত শিক্ষার্থী ভর্তির চেষ্টা করছে কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিাষ্ঠান। কোর্সটিতে শিক্ষার্থী টানতে কোথাও ছাড় দেওয়া হচ্ছে, কোথাও একই দিনে ভর্তি প্রস্তাব ও ভর্তি নিশ্চিতের কথা জানাচ্ছে এসব প্রতিষ্ঠান।

অস্ট্রেলিয়ার সরকার সতর্ক করে বলেছে, নিয়ম এড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।অস্ট্রেলিয়ার সরকার গ্র্যাজুয়েট ডিপ্লোমা অব ম্যানেজমেন্ট (লার্নিং) কোর্সটিতে আগামী ৫ অক্টোবর ২০২৬ থেকে নতুন শিক্ষার্থীদের জন্য বন্ধ করছে। সরকারের আশঙ্কা, প্রকৃত পড়াশোনার উদ্দেশ্যের পরিবর্তে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় থাকা ও ভিসার মেয়াদ ধরে রাখতে কোর্সটিকে ব্যবহার করছে।

কোর্সটি বর্তমানে অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর