advertisement
advertisement

অনলাইন—যুদ্ধ ও বাণিজ্যঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, এআই খাতে সম্ভাবনা: আইএমএফ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন—যুদ্ধ ও বাণিজ্যঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, এআই খাতে সম্ভাবনা: আইএমএফ

আইএমএফ

advertisement

নানা ভূরাজনৈতিক ও বাণিজ্যিক চাপ সামলে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, এতে অর্থনীতির গতিপথে বড় পরিবর্তন এসেছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে জ্বালানিসহ অন্যান্য পণ্যের সরবরাহে ধাক্কা লাগে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এমন কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সম্প্রতি প্রকাশিত আইএমএফের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনের শিরোনাম—‘নেভিগেটিং আ প্রিকারিয়াস ওয়ার্ল্ড’। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রবৃদ্ধি কমছে, চাপ বাড়ছে মূল্যস্ফীতির। এ ছাড়া গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব শুধু সংঘাতপূর্ণ অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না; বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এই ধাক্কা।

আইএমএফ আরও বলছে, মধ্য মেয়াদে প্রবৃদ্ধির সম্ভাবনা নানা চ্যালেঞ্জের কারণে ব্যাহত হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর