হাইকোর্ট ভবন
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিনজন সদস্যকে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়নের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্টের অবকাশকালীন বেঞ্চ আজ সোমবার রিটটি কার্যতালিকা থেকে ডিলিট (মুছে দেওয়া) করে দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুল হক খোকন আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২১ সেপ্টেম্বর ওই রিট দায়ের করেন। আদালতের আজকের কার্যতালিকায় রিটটি ২০৬ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, মো. ইমরান মিয়া ও মিয়া মোহাম্মদ ইশতিয়াক শুনানিতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন ও শিহাব উদ্দিন খান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ওই পদায়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের কথা উল্লেখ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।