হাইকোর্ট ভবন
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারী নাগরিকদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া, অভিভাবক ছাড়া ভ্রমণ বা অনুরূপ লিঙ্গভিত্তিক বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না—এ বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।তিন নারীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ আদেশ দেন।
বিদেশযাত্রায় বাধার প্রেক্ষাপটে রিট আবেদনকারীদের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবরে যে অভিযোগ করেছিলেন, তা নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে বিদেশযাত্রায় কেন বাধা দেওয়া হয়েছে, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবরে গত ৩০ আগস্ট রিট আবেদনকারীরা ওই অভিযোগটি করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।