সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে
জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিএনপি, জামায়াতে ইসলামীর, নাকি অন্য কারও ইস্যু, তা নিয়ে প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি পাল্টা এই প্রশ্ন করেছেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত নিউইয়র্ক সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।হুমায়ুন কবির বলেছেন, ‘আমি আসলেই অবাক! মানে যাঁর কথা বলছেন, মানে উনি কোন বুদ্ধিতে এই কথাগুলো বললেন? ওনার (প্রধানমন্ত্রীর) বক্তৃতায় জলবায়ু পরিবর্তন প্রাধান্য পেয়েছে। জলবায়ু পরিবর্তন কি বিএনপির, না জামাতের, না অন্য কারও? এটা তো দেশের কথা এবং এটা তো বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
অন আ ক্লাইমেট চেঞ্জ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।