advertisement
advertisement

বয়সের আগেই বয়ঃসন্ধি: বিশ্বজুড়ে বেড়ে চলা এই আশংকাজনক সমস্যার জন্য দায়ী ৫টি কারণের কথা জানেন কি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
বয়সের আগেই বয়ঃসন্ধি: বিশ্বজুড়ে বেড়ে চলা এই আশংকাজনক সমস্যার জন্য দায়ী ৫টি কারণের কথা জানেন কি

অনেক শিশুর শরীরে সেই পরিবর্তন দেখা দিচ্ছে আরও কম বয়সে

advertisement

বয়ঃসন্ধি শুরুর গড় বয়স এখন বিশ্বজুড়ে আশংকাজনকভাবে কমে এসেছে। মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ৯ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১০ বছর। এখন প্রশ্ন উঠছে, কেন এমন হচ্ছে?একসময় বয়ঃসন্ধি মানেই ছিল কৈশোরের শুরু। কিন্তু এখন অনেক শিশুর শরীরে সেই পরিবর্তন দেখা দিচ্ছে আরও কম বয়সে। এসব পরিবর্তন কখনো কখনো বাবা-মাকে অপ্রস্তুত করে দিচ্ছে। উনিশ শতকের মাঝামাঝি সময়ে সাধারণত বয়ঃসন্ধি শুরু হতো কৈশোরের শেষ দিকে।

১৯৬০-এর দশকে ছেলেদের বয়ঃসন্ধি শুরুর গড় বয়স ছিল ১৫ বছর। বর্তমানে বয়ঃসন্ধি শুরুর গড় বয়স আরও কমে এসেছে। মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ৯ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১০ বছর। পরিসংখ্যান অনুযায়ী, ১৮০০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত বিভিন্ন আর্থসামাজিক শ্রেণির মেয়েদের প্রথম মাসিক শুরু হওয়ার গড় বয়স প্রতি দশকে প্রায় চার মাস করে কমেছে।

অনেক শিশুর শরীরে সেই পরিবর্তন দেখা দিচ্ছে আরও কম বয়সেচিকিৎসাবিজ্ঞানে মেয়েদের ক্ষেত্রে ৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ বছরের আগে বয়ঃসন্ধির শারীরিক পরিবর্তন শুরু হলে তাকে অকাল বয়ঃসন্ধি বলা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর