কৈশরের ছবিতে নাওমি ওয়াটস
কৈশরের ছবিতে নাওমি ওয়াটসহলিউডে সাফল্য তাঁর জন্য সহজে আসেনি। একের পর এক অডিশন, ব্যর্থতা, অর্থকষ্ট—এমনকি বাড়িভাড়া দিতে না পেরে উচ্ছেদের আশঙ্কার তাঁর দিন কেটেছে। অথচ সেই অভিনেত্রীই পরে ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘দ্য রিং’, ‘২১ গ্রামস’, ‘কিং কং’ ও ‘দ্য ইমপসিবল’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী নাওমি ওয়াটস।
আজ ২৮ সেপ্টেম্বর তাঁর ৫৮তম জন্মদিন।শৈশবেই জীবনে বড় ধাক্কা নাওমি ওয়াটসের জন্ম ১৯৬৮ সালের ২৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের কেন্টের শোরহ্যামে। তাঁর বাবা পিটার ওয়াটস ছিলেন বিখ্যাত ব্যান্ড পিংক ফ্লয়েডের রোড ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার। মা–বাবার বিচ্ছেদ হয় যখন নাওমির বয়স মাত্র চার বছর। মাত্র সাত বছর বয়সে বাবাকেও হারান তিনি।
নাওমির বাবা ১৯৭৬ সালে মারা যান; তাঁর মৃত্যুর কারণ হিসেবে হেরোইন ওভারডোজের কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।