advertisement
advertisement

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়

বিজয় ও রাধিকা। কোলাজ

advertisement

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা অভিনেতাদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি শুটিংয়ের পর সেই দৃশ্যের অপব্যবহার বা অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও বড় উদ্বেগের বিষয়। ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা বিজয় ভার্মা ও রাধিকা মদন সম্প্রতি এ নিয়েই কথা বলেছেন। তাঁদের মতে, এমন দৃশ্য করার সময় সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেই কাজ করতে হয়। তবে শুটিংয়ের মুহূর্তে দর্শকের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।

‘নিউজ১৮’–কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, কোনো অন্তরঙ্গ দৃশ্যের ক্লিপ ফাঁস হয়ে গেলে তা অভিনেতার নিয়ন্ত্রণে থাকে না। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবারও কোনো অর্থ নেই। অভিনেতার বরং নিজের কাজ ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখা উচিত।রাধিকা বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে এসব করবেন না।

সত্যি বলতে, কিছুই করার নেই।’অভিনেত্রীর মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় একজন শিল্পীকে মাথায় রাখতে হয় যে সেটি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর