advertisement
advertisement

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা
নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

হাইকোর্ট ভবন

advertisement

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণাসংক্রান্ত দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার রিটটি কার্যতালিকা থেকে ডিলিট (মুছে দেওয়া) করে দিয়েছেন।সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবেদনকারী হয়ে গত রোববার ওই রিট দায়ের করেছিলেন।

রিট আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকার ১১২ নম্বর ক্রমিকে ওঠে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী, জহিরুল ইসলাম মুসা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন ও শিহাব উদ্দিন খান।পরে আইনজীবী জহিরুল ইসলাম মুসা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে ডিলিট করে দিয়েছেন।

অবকাশের পর (২৫ অক্টোবর) হাইকোর্টের নিয়মিত বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য, দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক ২ ও ১৩ সেপ্টেম্বর দুটি প্রেস ব্রিফিং করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর