advertisement
advertisement

আমার প্রিয় ম্যাগাজিন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
আমার প্রিয় ম্যাগাজিন

কিশোর আলো ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যার প্রচ্ছদ

advertisement

প্রিয় কিআশুভ জন্মদিন। আমি তোমার নতুন পাঠক নই। ২০১৯ সাল থেকে তোমার সঙ্গে আমার পরিচয়। আপুর কাছ থেকে বই পড়ার অভ্যাস। হঠাৎ একদিন সেলফে দেখি একটি রঙিন ম্যাগাজিন। খুলে দেখি কমিকস, গল্প, চিঠি, আমরা সবাই রাজা—এগুলো। দেখে আমি খুশিতে কী বলব জানি না। এখন প্রতি মাসের ৫ তারিখ সকাল ৭টা বাজে অপেক্ষা করি কিআর জন্য।আমার পাখি খুব পছন্দ। জানো, একদিন রাস্তায় একা খেলছিলাম। হঠাৎ কোত্থেকে যেন একটা সাদা কবুতর এল। বেড়ার ওপর বসে ছিল।

একটা ভাইয়া বলল, ‘ওটা তোমার?’আমি কিছু বললাম না। ভাইয়া আস্তে আস্তে খপ করে ধরে ফেলল কবুতরটাকে। আমার হাতে দিল। হঠাৎ কবুতরটা দিল এক উড়াল। আমি বললাম, ‘এই কবুতর, কই যাস?’লিখতে লিখতে চিঠিটা বড় হয়ে গেল না? শেষে বলব: কিআ, শুভ জন্মদিন! ইতিইউশা আল ওয়াদি,তৃতীয় শ্রেণি, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর