ফ্লোরেন্স পিউ। রয়টার্স
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে যৌন নিপীড়নের একটি অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, এমন ঘটনায় নারীদের পাশাপাশি পুরুষদেরও আতঙ্কিত, ক্ষুব্ধ ও মর্মাহত হওয়া উচিত।
একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, যৌন নিপীড়নের মতো গুরুতর ঘটনায় অনেকে কেন নীরব থাকেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন অভিযুক্ত ব্যক্তিদের ভবিষ্যৎ রক্ষাকে কখনো কখনো বেশি গুরুত্ব দেয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি নিয়ে গত সপ্তাহে নতুন করে আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে সাতজন পুরুষ তাঁকে ধর্ষণ ও মাদক প্রয়োগ করেন।
বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা একটি মামলার সূত্রে অভিযোগটি প্রকাশ্যে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।