advertisement
advertisement

প্রাণিচিকিৎসকের কাছে যাচ্ছেন? যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
প্রাণিচিকিৎসকের কাছে যাচ্ছেন? যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন

বৃষ্টিতে ভিজে জ্বর বাধিয়েছে বিড়ালটি। চলছে চেকআপ

advertisement

পোষা প্রাণী নিয়ে প্রাণিচিকিৎসকের কাছে যান অনেকেই। কেউ কেউ পথের প্রাণীও নিয়ে যান। এসব প্রাণীকে নিরাপদ রাখতে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডের বিশ্বাস ভেটেরিনারি কেয়ারের প্রাণিচিকিৎসক ডা. সুশ্যাম বিশ্বাস–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমযাওয়ার আগেযাওয়ার আগে চিকিৎসাকেন্দ্রের সেবাদানের সময় সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। বেসরকারি ক্লিনিকে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট করে নিন।

প্রাণীর টিকার কার্ড এবং আগের চিকিৎসার অন্যান্য কাগজপত্র সঙ্গে নিন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মুহূর্তে প্রাণীটি আপনার কাছে ধরা দিতে নাও চাইতে পারে। প্রাণীটি উত্তেজিত হয়ে গেলে তাড়াহুড়া না করে তাকে শান্ত হতে সময় দিন। চিকিৎসা–সংক্রান্ত খরচ সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন।

চিকিৎসাকেন্দ্রের খরচ মেটানোর পদ্ধতি (পেমেন্ট অপশন) জানা থাকা ভালো।যাতায়াতের জন্যপ্রাণীদের নিয়ে যাতায়াতে সাবধান থাকা জরুরিযাতায়াতের পথে প্রাণীদের সাবধানে রাখুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর