advertisement
advertisement

শিয়ালের টানাটানিতে বের হয়ে এল যুবকের মরদেহ, দেখে চিৎকার দিলেন কৃষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
শিয়ালের টানাটানিতে বের হয়ে এল যুবকের মরদেহ, দেখে চিৎকার দিলেন কৃষক

কুষ্টিয়া দৌলতপুরে মাঠে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সেখানে স্থানীয় মানুষেরা ভিড় করেন। বুধবার সকালে তোলা

advertisement

সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ দেখতে পান রাস্তার পাশে খড়ের নিচে লুকানো কিছু একটা নিয়ে টানাটানি করছে কয়েকটি শিয়াল। অস্বাভাবিক দৃশ্য দেখে থমকে দাঁড়ান ওই কৃষক। কাছে গিয়ে দেখেন বস্তুটি কোনো এক যুবকের মরদেহ। এরপর তাঁর চিৎকারে আরও মানুষ এসে জড়ো হয়।খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশে।দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়াশিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে তাঁরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো মনে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর