সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের শিক্ষার্থীরা। গত সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে
আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দীপক শহরে আয়োজিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশ নিচ্ছে বাংলাদেশের ১৬ খুদে শিক্ষার্থী। ইন্দোনেশিয়ার ম্যাথমেটিকস এডুকেশন ক্লিনিক এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বে শিক্ষার্থীরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৩ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিভিন্ন দেশে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম অংশ নিয়েই ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ দল।গণিত দলের শিক্ষার্থীরা হলো অরিজিৎ সাহা, আলী ওমর, মো. নাবি হোসেন, ইহান আবরাদ রহমান, মো. সামিন সাইফ, শারাফ বিন আনোয়ার, মো. শাহিদ মোরসালিন ও ইরতিশ জায়েদ লিয়াম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।