advertisement
advertisement

৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ, প্রজ্ঞাপনে নেই উত্তীর্ণ ৫৭ জনের নাম


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ, প্রজ্ঞাপনে নেই উত্তীর্ণ ৫৭ জনের নাম

advertisement

৪৯তম বিসিএসে (বিশেষ) ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এই প্রজ্ঞাপন জারি করেছে। এই বিসিএস পরীক্ষায় পিএসসির চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। সেই হিসাবে উত্তীর্ণ ৫৭ জনের নাম প্রজ্ঞাপনে নেই।

কী কারণে তাঁরা বাদ পড়েছেন, তা জানা যায়নি।৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে ৬৬৮ জনকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন করা হয়েছিল।

সে সময় পিএসসি থেকে বলা হয়েছিল, কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা হয়নি।এই বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর