advertisement
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স দেওয়ার ‘কৃতিত্ব’ নিয়ে ছাত্রশিবির ও আম্মারের ‘টানাটানি’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স দেওয়ার ‘কৃতিত্ব’ নিয়ে ছাত্রশিবির ও আম্মারের ‘টানাটানি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রশাসনকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেন ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রে শিক্ষার্থীদের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স আনার ‘কৃতিত্ব’ দাবি নিয়ে শাখা ছাত্রশিবির ও রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দিয়েছে। আম্মারের দাবি, ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করে তিনি অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করেছেন। অন্যদিকে শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দাবি, সংগঠনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের উদ্যোগেই অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংগঠনের ব্যানারে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট দেন সালাহউদ্দিন আম্মার। সেখানে তিনি দাবি করেন, অ্যাম্বুলেন্সটি রাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আনা হয়েছে। এতে কোনো রাজনৈতিক দলের ব্যানার থাকার কথা ছিল না।

অ্যাম্বুলেন্সে ‘রাকসুর পক্ষ থেকে উপহার’ না লিখে ‘শিবিরের পক্ষ থেকে উপহার’ লেখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর