advertisement
advertisement

আবারও বাংলাদেশে ‘পুশ ইনের’ আশঙ্কা পশ্চিমবঙ্গের ভারতীয় পরিবারের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
আবারও বাংলাদেশে ‘পুশ ইনের’ আশঙ্কা পশ্চিমবঙ্গের ভারতীয় পরিবারের

সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে সশস্ত্র বিএসএফ জওয়ানদের পাহারা

advertisement

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একটি জেলা থেকে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারিক নামের এক ব্যক্তিকে বেআইনিভাবে গ্রেপ্তার, নথিপত্র বাজেয়াপ্তকরণ এবং পরবর্তী সময়ে রহস্যজনকভাবে গায়েব করে দেওয়ার অভিযোগ এনেছে তাঁর পরিবার।

পরিবারের বক্তব্য, কোনো প্রকার আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে ‘পুশব্যাক’ বা ফেরত পাঠানো হয়েছে।এই অভিযোগ তোলা হয়েছে রায়গঞ্জ থানা এবং ভাতোল ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্তে কাজ করা মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ (মাসুম)-এর সম্পাদক কিরীটি রায় বুধবার রাতে বিষয়টি প্রকাশ্যে আনেন।

তিনি অবিলম্বে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অনেককে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর