অংকন কুমার। ছবি : শিল্পীর সৌজন্যে
ডেক: ‘উপ’, ‘বড়াই করে’, ‘লং ডিসট্যান্স লাভ’ গেয়ে পরিচিতি পেয়েছেন অংকন কুমার। ছয় বছর আগে লেখা ও সুর করা গান ‘মথুরা’ নিয়ে এবার আলোচনায় এই তরুণ সংগীতশিল্পী। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নন্দিতা।ছয় বছর আগে খুলনায় এক ঝড়বৃষ্টির রাতে ‘মথুরা’ গানটি লিখেছিলেন অংকন কুমার। তখনো সংগীতশিল্পী হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয়নি। নিজের চারপাশ, ভালো লাগা আর ভালোবাসার অনুভূতি মিলিয়ে তৈরি সেই গান এবার জায়গা করে নিয়েছে কোক স্টুডিও বাংলায়।
২৪ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হয়েছে। চার দিনের ব্যবধানে গানটির ভিডিও দেখা হয়েছে ৩৩ লাখের বেশিবার।প্রকৃতি, নিজের অনুভূতি আর ভালোবাসার নানা টানাপোড়েন থেকেই তৈরি হয় ‘মথুরা’। গানে উঠে এসেছে ভালোবাসার অপূর্ণতা, বিরহ আর না-বলা অনুভূতি। পরে কোক স্টুডিও বাংলার নতুন মৌসুমের পরিকল্পনার সময় গানটি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। অংকন বলেন, ‘আমি গিটার আর পারকাশন খুব পছন্দ করি।
তাই ওই এলিমেন্টগুলো গানে রাখা হয়েছে।’ গানটির সংগীতায়োজনে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের শব্দও রাখা হয়েছে।‘মথুরা’র পেছনে নির্দিষ্ট কোনো প্রেমের গল্প অবশ্য নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।