advertisement
advertisement

বৃষ্টি হলে বিপদ, না হলেও কঠিন পরীক্ষা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বৃষ্টি হলে বিপদ, না হলেও কঠিন পরীক্ষা

জাপানে এশিয়ান গেমস ক্রিকেট খেলতে গিয়ে বৃষ্টির কবলে পড়েছেন ক্রিকেটাররা। ছাতা মাথায় রাস্তায় লিটন, রিশাদ, মোসাদ্দেকদের হাঁটার একটি মুহূর্তে

advertisement

বৃষ্টিরও কি পক্ষপাত আছে!এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টির সুবিধা নিতে হলে থাকতে হবে প্রতিপক্ষের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। তখন বৃষ্টিকে মনে হবে আশীর্বাদ। র‍্যাঙ্কিংয়ে নিচে থাকলে? মনে হবে, জীবন কী কঠিন!অনেকটা মালয়েশিয়ান অলরাউন্ডার বীরানদীপ সিংয়ের মতো। বেচারা তিন বছর ধরে অপেক্ষা করেছেন বাংলাদেশের মতো একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলবেন বলে।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল কোরোগি স্পোর্টস পার্কে সেই বহু প্রতীক্ষিত মঞ্চটা তৈরিও করে দিয়েছিল। কিন্তু এরপর এল বৃষ্টি, যে বৃষ্টি বাংলাদেশকে তুলে দিল সেমিফাইনালে, মালয়েশিয়াকে পাঠিয়ে দিল বাড়ির পথে। বৃষ্টি যে বাংলাদেশের ম্যাচেই এসেছে, তা নয়। জাপানের নিশিনে বৃষ্টি আসলে আগে থেকেই ছিল। বাংলাদেশ–মালয়েশিয়া ম্যাচের আগের ৯টি ম্যাচের মধ্যে ৫টিই ভেসে গেছে বৃষ্টিতে।

সেই হিসাবে বলা যায়, বাংলাদেশই বৃষ্টির মধ্যে গিয়ে পড়েছে!মাঠে খেলা গড়ালেও–বা কী হতো!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর