advertisement
advertisement

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

ফাতিমা জাহরা আল মানসুরি

advertisement

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ গতকাল মঙ্গলবার ফাতিমা জাহরা আল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আরব বিশ্বে প্রধানমন্ত্রী হওয়া দ্বিতীয় নারী তিনি।মরক্কোর রাজপ্রাসাদ থেকে গতকাল এক বিবৃতিতে নতুন সরকারপ্রধান হিসেবে ফাতিমাকে নিয়োগ দেওয়ার খবর জানানো হয়।

৫০ বছর বয়সী এই নারী দেশটির নগর–পরিকল্পনামন্ত্রী ও মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ফাতিমা মানসুরি। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’মরক্কোয় গত সপ্তাহে নির্বাচন হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার চার দিন পর প্রধানমন্ত্রী নিয়োগের এ ঘোষণা এল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর