advertisement
advertisement

হামে মৃত্যু কি কেইনসের টিকাবিরোধী চিন্তার সিলসিলা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
হামে মৃত্যু কি কেইনসের টিকাবিরোধী চিন্তার সিলসিলা

অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস (৫ জুন ১৮৮৩–২১ এপ্রিল ১৯৪৬) ও শিশুকে টিকা খাওয়ানোর

advertisement

সম্প্রতি মিশেল মারফি নামে এক লেখকের ‘দ্য ইকোনমাইজেশন অব লাইফ’ নামে একটা বই দেখছিলাম। বইটার ২১ পৃষ্ঠায় বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস নিয়ে আলাপ দেখে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করলাম। লেখক, অর্থাৎ মিশেল মারফি সাহেব বলছেন, কেইনস প্রো-নাটালিস্ট পলিসির বিরুদ্ধে ছিলেন এবং তিনি জন্মনিয়ন্ত্রণের পক্ষে ছিলেন। ভাবলাম, এইটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তত দিনে ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে।

কেইনস যেহেতু ম্যালথাসের একজন অনুরাগী ছিলেন, ফলে তাঁর তো এই তত্ত্ব আমল করা খুবই যৌক্তিক। শুধু তাঁর কাছে নয়, ম্যালথাসের যুক্তি সেকালে ও একালে সব দেশে না হলেও অন্তত আমাদের মতো গরিব দেশে খুবই জনপ্রিয় ধারণা। ম্যালথাসের মূল বক্তব্য হলো: জনসংখ্যা কমাও, গরিবি হটাও। কেইনসও যে এই লাইনেই হাঁটবেন তা আশ্চর্যের কী।কিন্তু আরেকটু এগোনোর পর মনে হলো একটু শকগ্রস্ত (শোকগ্রস্ত নয়) হলাম।

যখন দেখলাম তিনি লিখেছেন, কেইনস মনে করতেন, কলোনিয়াল ভারতে টিকাদানের যে কর্মসূচি গৃহীত হয়েছে তা ভুল সিদ্ধান্ত ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর