‘দ্য অ্যাসাসিনস’–এর দৃশ্য। আইএমডিবি
দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে চুসক উৎসবের ছুটিতে দর্শকের ঢল নেমেছে। আর সেই বাড়তি দর্শকের সবচেয়ে বড় সুবিধা পেয়েছে দুটি স্থানীয় সিনেমা—হুর জিন-হোর রাজনৈতিক অপরাধ-থ্রিলার ‘দ্য অ্যাসাসিনস’ এবং জনপ্রিয় জুয়াকেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি ‘তাজ্জা ৪: দ্য সং অব বিলজেবুব’। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের তিন দিনে কোরিয়ার বক্স অফিসে দুই সিনেমাই উল্লেখযোগ্য ব্যবসা করেছে।
কোরিয়ান ফিল্ম কাউন্সিলের বক্স অফিস ট্র্যাকিং সেবা কেওবিআইএসের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে শীর্ষে ছিল ‘দ্য অ্যাসাসিনস’। তিন দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৮ মিলিয়ন ডলার। দর্শকসংখ্যা ছিল ১১ লাখ ১৯ হাজার ১৫৬। ১ হাজার ৫৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমাটি সপ্তাহান্তের মোট বাজারের ৪০ দশমিক ৯ শতাংশ দখল করেছে।২৩ সেপ্টেম্বর মুক্তির পর মাত্র কয়েক দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার (১৩৭ কোটি ৮৭ লাখ টাকা)।
মোট দর্শকসংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার।১৯৭৪ সালের হত্যাচেষ্টার রহস্য‘দ্য অ্যাসাসিনস’ পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা হুর জিন-হো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।